AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধানুশ-ম্রুণালের প্রেমে ভাঙনের গুঞ্জন, হতাশ ভক্তরা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১০ পিএম, ২০ জুন, ২০২৬

ধানুশ-ম্রুণালের প্রেমে ভাঙনের গুঞ্জন, হতাশ ভক্তরা

দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে  প্রেমের গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল। যদিও দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবু বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছিল। এবার শোনা যাচ্ছে, সেই কথিত সম্পর্কেও নাকি ইতি টেনেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ধানুশ ও ম্রুণাল ঠাকুর আর একসঙ্গে নেই। তবে তাদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই দুজনকে ঘিরে সম্পর্কের খবর শোনা গেলেও তারা বরাবরই এসব গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তবু বিভিন্ন চলচ্চিত্রের প্রিমিয়ার ও প্রকাশ্য অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ায় ভক্তদের মধ্যে আলোচনা থামেনি।

মূলত ধনুশকে ম্রুণাল ঠাকুর অভিনীত একটি ছবির প্রিমিয়ারে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে ম্রুণাল জানিয়েছিলেন, ধানুশকে তিনি নয়, অনুষ্ঠানের আয়োজকরাই আমন্ত্রণ জানিয়েছিলেন। ফলে সম্পর্কের খবরকে ভিত্তিহীন বলেই ইঙ্গিত দেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ সংযত ধানুশ। ২০২২ সালে তিনি ও তার সাবেক স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্ত ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। এরপর থেকে নিজের ব্যক্তিগত বিষয়গুলো গণমাধ্যমের আড়ালেই রাখতে দেখা গেছে তাকে।

বর্তমানে ধানুশ ব্যস্ত সময় পার করছেন নতুন কাজ নিয়ে। বিভিন্ন চলচ্চিত্র ও নির্মাণ প্রকল্পে তার ব্যস্ততা অব্যাহত রয়েছে।

অন্যদিকে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন ম্রুণাল ঠাকুর। চলতি বছরে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। সামনে আরও কয়েকটি বড় বাজেটের সিনেমায় দেখা যাবে তাকে। নতুন প্রকল্পগুলো নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।
আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি দুই তারকার কেউই। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!