AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৪:২১ পিএম, ১৮ এপ্রিল, ২০২৬

ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আগত ভোটাররা উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে বদ্ধ পরিকর প্রার্থীগন। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল ধরনের পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।

শনিবার (১৮ই এপ্রিল) রাজধানীর আগারগাঁও সমবায় অধিদপ্তরের ক্যাফেটেরিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ১৬৬৮ জন। এই নির্বাচনে ৪টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ নাজিম উদ্দিন, মোঃ হাফিজুর রহমান ও মোহাম্মদ হুমায়ুন কবীর, সহ-সভাপতি পদে মুহাম্মদ আব্দুল মান্নান, মোঃ নুর হোসেন, শহিদুল ইসলাম ও মোঃ শাহাব উদ্দিন সরকার, সম্পাদক পদে মোঃ কামাল উদ্দিন, ফজলুর রহমান ও মোঃ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ আল আমিন, আজিজ আহমেদ, মোঃ আজিজুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু ইসলাম প্রধান, আমিনুল ইসলাম, মোঃ আল মাহমুদ, মুফতি আহমেদ রক্তিম, এ. এম. এম ইকরাম, মোঃ এমদাদুল হক, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোঃ জাকির হোসেন খান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তাইনুস আলী, মোঃ নিয়ামুল হক, এ. এস. এম নুরুল আমিন, কে. এম. ফজলে রাব্বী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মজিবুর রহমান, মোঃ শরিফ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহিন আলম, মোঃ শাহ আলম, মোঃ সেলিমুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ হুমায়ুন কবির, মোঃ হুমায়ুন কবির, মোঃ হারিছুল ইসলাম, কে এম মোকাররম হোসেন ও মোঃ মোহসেন উদ্দিন খাঁন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ভোটাররা অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। জয়ী হলে, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকলকে নিয়ে পদক্ষেপ নেব। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনার। এ সময় একাধিক প্রার্থী অভিযোগ করে বলেন, সারা বাংলাদেশের প্রায় অধিক ভোটার ভোট দিতে পারছেন না। তাদের ভোটার লিস্টে নাম নেই।

একাধিক ভোটার বলেন, খুবই সুন্দর উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ঢাকা ওয়াসা কর্মচারীদের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। এই সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

এই নির্বাচনের নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!