AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি না পাওয়ার অভিযোগে


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৩:১১ পিএম, ২১ জুন, ২০২৬

মদনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি না পাওয়ার অভিযোগে

নেত্রকোনার মদনে  বন্যা ও শীলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি ভর্তুকি না পেয়ে উপজেলা পরিষদ সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। রোববার উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নে বাশুঁরী গ্রামের ১নং ওয়ার্ডে বঞ্চিত কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় কৃষকরা দাবি উত্তাপন করে বলেন, ওয়ার্ডের কিছু নেতারা প্রকৃত কৃষকদের বঞ্চিত করে নিজের আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভূক্ত করে অকৃষকদের নাম দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষি ভর্তুকির তালিকা প্রস্তুত করে প্রণোদনা নেয়ার পায়ঁতারা করছে।

এসব নাম বাদ দিয়ে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভক্তের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বঞ্চিত কৃষক জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া,  সাবেক ইউপি সদস্য কৃষক  রাসেল মিয়া, সেলিম মিয়া,আব্দুল লতিফ বেপারী ও রনি আক্তার প্রমূখ।
 এ ব্যাপারে নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও যাচাই বাছাই কমিটির সদস্য অলিউর রহমান লিটন জানান, আমার ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মধ্যে ৭ টি ওয়ার্ডেই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং প্রকৃত কৃষকরাই পেয়েছে। একটি ওয়ার্ড নিয়ে কিছু  অভিযোগ উঠেছে। তাই বিতরণ কার্যক্রম স্রথগিত রয়েছে। প্রকৃত কৃষকদের যাচাই বাছাই করে পরবর্তি কার্যক্রম শুরু করা হবে।  

নায়েকপুর ইউনিয়ন প্রশাসক ও কৃষি ভর্তুকি যাচাই বাছাই কমিটির সভাপতি মাহমুদুর রহমান মিজান জানান, অত্র ইউনিয়নে ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। একটি ওয়ার্ডে ৬ জনের ব্যপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তাদের নাম বাদ দেয়ার জন্য।  যা ইউএনও মহোদয় আমাকে দিয়েছেন। তাই ঐ ছয়জনের বিতরণ কার্যক্র স্থাথগিত থাকবে।

ইউএনও নাদির হোসেন শামীম বলেন, তারা যদি লিখিত অভিযোগ দিয়ে তাকে তাহলে অভিযোগটি তদন্ত করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভূক্ত করা হবে। তাছাড়া তালিকায় যদি অসঙ্গতি তাকে তাহলে তাদের নাম বাদ দিয়ে পরবর্তি কার্যক্রম শুরু করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!