AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে হুঁশিয়ারি দিল র‌্যাব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫২ পিএম, ২১ জুন, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে হুঁশিয়ারি দিল র‌্যাব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এ কথা বলেন।

তিনি বলেন, “২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করে, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই সতর্ক করা হয়েছে।”

নয়মুল হাসান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক অভিযানের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী—শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!