AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়তুল মোকাররম এলাকায় ব্যবসায়ী-হকার সংঘর্ষ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৩ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

বায়তুল মোকাররম এলাকায় ব্যবসায়ী-হকার সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদসংলগ্ন জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ কার্যক্রমকে ঘিরে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়, পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

এর আগে গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেয়। তবে পরদিনই তারা আবার সেখানে বসতে শুরু করলে বিরোধ তৈরি হয়।

শনিবার স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুনরায় উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় সংঘর্ষের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!