AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ



বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্ততঃ ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে প্রথমে কিশোরদের মধ্যে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে শিবপুর স্কুল এলাকায় সংঘর্ষ হয়। পরে গড়মাটি কলনী ও শিবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এই দ্বন্দের জের ধরে রোববার সকাল ৯টার দিকে গড়মাটি কলনী গ্রামের রুবেল মন্ডল ও নিশাত মন্ডল শিবপুর বাজারে গেলে তাদের একটি ঘরে আটকিয়ে ১২/১৩ জন বেদম মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের জনগণ মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হয় এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

সংঘর্ষে গড়মাটি কলনী গ্রামের আওয়াল (৩৪), তরুন (২৮), রাব্বি (২২), বুলবুল (২৮), ছাব্বির (২০), রুবেল মন্ডল (৩০) ও নিশাত মন্ডল (২৩) আহত হয়। এছাড়া শিবপুর গ্রামের উয়াজ প্রাং (৭০), ইসরাইল প্রাং(৪০), আদিল (৪৫), কামরুল (৩৮), আব্দুল বারেক (৪২), মিরাজ (৪৫), গোলাম (৫০), ইসরাইল (৪৮), আব্দুুল আলীম, জায়েদা (৬৫) আহত হয়। তাদের মধ্যে উয়াজ প্রামানিককে অশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, থানার ওসি আব্দুস সালাম ও স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক রুবেল মন্ডল ও নিশাত মন্ডলকে উদ্ধার করেন।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গড়মাটি কলনী থেকে মোঃ আওয়াল ও শিবপুর গ্রাম থেকে ইসরাইল প্রাং পৃথক পৃথক মামলা দায়ের করেছেন। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!