শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া বেপারীপাড়া এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলো সদর উপজেলার মাঝপাড়া বেপারীপাড়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৪৩) ও হারেজ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৫) ৷
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের দেহ ও বহন করা ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য কয়েক হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়।
সদর থানার ওসি মোঃ সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

