AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৫ পিএম, ১৫ মার্চ, ২০২৬

শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবকে হাসপাতালে নেওয়া মো. ঈশান জানান, পূর্ব শত্রুতার জেরে শহীদ মিনারের ওপর ৩-৪ জন যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার মাথায় গুলি লাগে। একই সঙ্গে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটের ডান পাশে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলির আঘাত এবং ডান পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!