AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৪ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তরার একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!