রাজধানীতে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সংগঠনের ৫১৩ জন সাধারণ সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্য থেকে ৮ জন নির্বাচিত হন, অপরদিকে নির্বাচন বিধিমালা অনুযায়ী ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে মো. আব্দুল হামিদ সভাপতি এবং মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি (প্রশাসন) পদে নির্বাচিত হয়েছেন মো. রোমান মিয়া এবং সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল হক মিয়াজী। সহ-সভাপতি পদে আরও নির্বাচিত হয়েছেন এ.কে.এম. সাইফুর রহমান, মো. ফজলুল হক, এনামুল কবির, মো. আশিকুর রহমান এবং মো. আব্দুল্লাহ-আল-মামুন।
এছাড়াও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান, মোকাদ্দেছ চৌধুরী, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আবুল হোসেন, আনায়েত হোসেন, রেজওয়ানুল হক সেরাজী, এ.এইচ.এম. সালেহউজ্জামান, এ.এইচ.এম. কামরুজ্জামান, মোসা. ইসরাত জাহান, শেখ শাহীনুল, মো. মাহবুবুর রহমান ও মো. শাহাদাত।
নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করেন বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর প্রতিনিধিরা। পাশাপাশি বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বাফাসহ বিভিন্ন স্টেকহোল্ডার সংগঠনের পর্যবেক্ষকরা উপস্থিত থেকে নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/এজে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

