AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৮ এএম, ২২ জুন, ২০২৬

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২২ জুন)স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে চায়। বিশেষ করে দক্ষ জনশক্তি রপ্তানি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকে দুই দেশের সুসম্পর্কের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রিত বিপুল সংখ্যক রোহিঙ্গার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে মালয় ও বাংলা ভাষার গানসহ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!