AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৬ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে পুনরায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা। অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। জরুরি সেবার অংশ হিসেবে কেবল অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ রাখা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা আন্দোলনকারীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার হন।

এ সময় আন্দোলনকারীরা ‘হাদির সৈনিকেরা জিতবে এই লড়াই’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘শাহবাগ চাই না, ইনসাফ চাই’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।

এর আগে ইনকিলাব মঞ্চ রোববার দুপুর ২টা থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা শেষে এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!