AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকা‍‍`র নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০২:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকা‍‍`র নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে পুরো নির্বাচনী এলাকা। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী শান্তিনগর বরুড়া উপজেলা সমিতি ঢাকা‍‍`র নিজ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । মোট ভোটার সংখ্যা ৫৫০ জন। দুটি প্যানেলের একটি প্যানেলে ২৯ জন প্রার্থী, অপর প্যানেলে ১০ জন প্রার্থী সহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এক প্যানেলে সভাপতি পদে মোঃ শাহ আলম, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ আনিছুর রহমান, জেড. এইচ. জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ নুরুল আমিন, মোঃ ছিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, সহ অর্থ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান শিশির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোহাম্মদ মোরশেদ, শিল্প ও কৃষি সম্পাদক মোঃ তোফায়েল আহম্মদ, কর্ম সংস্থান সম্পাদক মোঃ শামীমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বোরহান উদ্দিন মিয়াজী, প্রচার সম্পাদক মোঃ শরীফুল আজম, মহিলা সম্পাদক মিসেস নিগার সুলতানা, নির্বাহী সদস্য আবু রিয়াজ মোহাম্মদ নুরুদ্দিন খন্দকার, মোঃ কামাল হোসেন ভূঁইয়া, আবদুল হাই গাজী, মোঃ মেহেদী হাসান, মোঃ জামাল হোসেন, মোঃ হাফিজুর রহমান সলিম, কামরুজ্জামান রিমন, মোঃ মাসুদুর রহমান, কাউসার-ই-জাহান, নাছের আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপর প্যানেলে সভাপতি পদে অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম (সেলিম), সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জামিলুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল ফারভেজ, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইস্রাফিল, মহিলা সম্পাদক নাসরিন আক্তার, নির্বাহী সদস্য মোঃ হাসেম মিয়াজী, মোঃ ইউসুফ আলী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনার। সকাল থেকেই শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার উন্নয়নে কাজ করব। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!