AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন



মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের ডাসারে এক প্রবাসীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় প্রভাবশালী নূর জাহান বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার দাবি করেন তারা।

বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে ডাসার উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের ভাগনে সেলিম বেপারী। তিনি বলেন, প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদার ২০২৪ সালে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় ১০১ শতাংশ জমি ক্রয় করেন। পরে বিপুল অর্থ ব্যয়ে নিচু জমিটি বালু দিয়ে ভরাট করেন। বর্তমানে সেখানে তাদের রোপণ করা ৫০০টি ফলদ গাছ, দুটি টিনের পাকা বসতঘর, একটি শেডঘর এবং পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন।

তিনি আরও বলেন, প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদার ওই জমিতে একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু করলে স্থানীয় নূর জাহান বেগম (৬০), দেলোয়ার বেপারী (৬৫), জানে আলম বেপারী (৬০), ইব্রাহিম বেপারী (৩০), শাহ আলম বেপারী (৫৫) এবং সাকিব বেপারী (৩২)সহ একটি কুচক্রী মহল জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে। তারা বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীরা।

প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের স্ত্রী মুর্শেদা বেগম বলেন, ‘প্রবাসে থেকে আমার স্বামী কষ্টার্জিত অর্থ দিয়ে জমি ক্রয় করেছেন। সেখানে আমরা পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করেছি। আমাদের নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করতে চাই। কিন্তু স্থানীয় নূর জাহান বেগম ও তার সহযোগীরা আমাদের বাধা দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের বাবা নুরু সরদার, মা মনোয়ারা বেগম, স্ত্রী মুর্শেদা বেগম, ছেলে মুরাদ সরদার, ভাগনে সেলিম বেপারী, রফিকুল ইসলাম রফি, খালাতো ভাই নুর আলম ফকির, মামা সিরাজ ফকির, চাচা ওসমান সরদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!