AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে নারী হেল্প ডেস্ক সেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৩:২৮ পিএম, ২৫ জুন, ২০২৬

মাদারগঞ্জে নারী হেল্প ডেস্ক সেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশ নারী হেল্প ডেস্কের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫জুন) দুপুরে উপজেলার মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ (UNFPA)-এর যৌথ উদ্যোগে গৃহীত প্রিভেইল (PREVAIL) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে মাদারগঞ্জ মডেল থানা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন, বিট পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক রকিব লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওলিফা আক্তার ও জাহাঙ্গীর আলম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিক দলের সাহিত্যবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন এবং অভিভাবক শিউলি আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান।

সভায় শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন, সাইবার নিরাপত্তা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, প্রকাশ্য জুয়া আইন, কিশোর গ্যাং প্রতিরোধ এবং শিশু আইন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারী হেল্প ডেস্ক এবং নারী, শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!