AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জ সীমান্ত দিয়ে শিশুসহ ৭ নারীকে পুশইন করল বিএসএফ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:২৬ পিএম, ২৫ জুন, ২০২৬

কমলগঞ্জ সীমান্ত দিয়ে শিশুসহ ৭ নারীকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে এক শিশুসহ ৭ নারীকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পুশইনের শিকার নারীরা সবাই বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে সীমান্ত দিয়ে এক শিশু ও ৬ নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভুক্তভোগী নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। বৃহস্পতিবার ভোরে চোখ বেঁধে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

স্থানীয় যুবক জহির আহমেদ বলেন, ‘আমি নিজে তাদের আটকে স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানাকে জানাই। কিন্তু থানা থেকে আমাদের বলা হয়, কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন।’

আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, বিষয়টি তিনি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোরে এক শিশুসহ ৭ নারী সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সংবাদ পাই। তবে পুলিশ খোঁজ নেওয়ার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর সন্ধান পাওয়া যায়নি।’

এদিকে, সীমান্ত দিয়ে পুশইনের এই চাঞ্চল্যকর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে দুপুর পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!