AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৬ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

সারাদেশে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার বায়ুদূষণ চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আজকের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ২৪৫। বায়ুমানের এই মানদণ্ডকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৩৩৪। অন্যদিকে ২২০ স্কোর নিয়ে ভারতের কলকাতা শহর রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (স্কোর ২০৮) এবং ভারতের মুম্বাই (স্কোর ১৮৮)।

বায়ুমান বিশেষজ্ঞরা জানিয়েছেন, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এই অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও ঘরের বাইরের শারীরিক পরিশ্রম বা কার্যক্রম সীমিত রাখার জন্য সতর্ক করা হয়েছে।

সাধারণত একিউআই স্কোর ৫০-এর নিচে থাকলে তাকে ‘ভালো’ এবং ১০০-এর নিচে থাকলে ‘মাঝারি’ বলা হয়। তবে স্কোর ১৫১ ছাড়িয়ে গেলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

তীব্র শীতের সাথে সাথে এই ধূলিকণা মিশ্রিত বাতাস ঢাকার বাসিন্দাদের জন্য শ্বাসকষ্ট ও সর্দি-কাশিসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!