যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দিবাগত মধ্যরাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল। তিনি জানান, নাসিমা সুলতানা মহুয়া বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও গত বছরের ডিসেম্বরে একটি নাশকতা মামলায় তাকে আটক করেছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।
নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্যও তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

