রাজধানীর জিগাতলা কাঁচাবাজার এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে, আনুমানিক সকাল ৪টার দিকে হাজারীবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ওসি জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

