AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
হাদিকে গুলি

শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৫ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ভাই ওমর বিন হাদি এবং সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!