রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে অজ্ঞাতনামা(৬২ বছর)বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শাহাবাগ থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম জানান, আমারা খবর পেয়ে হাইকোর্ট মাজার বটতলা থেকে মরদেহ উদ্ধার করি,পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন , নিহতের নাম পরিচয় এখনো জানতে পারেনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে এখানে ঘুরা করতে দেখেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ব্যাক্তি অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। (সি আই ডি)ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় শনাক্ত করা যেতে পারে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

