AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে নতুন চার ডিন নিয়োগ



পবিপ্রবিতে নতুন চার ডিন নিয়োগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন অনুষদে নতুন চারজন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  দপ্তর থেকে প্রকাশিত এই অফিস আদেশসমূহে বলা হয়, নবনিযুক্ত ডিনদের আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন বলে  জানানো হয়েছে।

এছাড়া পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. নুরুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!