AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম এক্সপ্রেসের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের আবেদন


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
১২:৫৪ পিএম, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রাম এক্সপ্রেসের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের আবেদন

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের চাটমোহর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মো. শামীমের মাধ্যমে আবেদনপত্রটি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। আবেদনপত্রে উপাচার্যের সুপারিশও সংযুক্ত করা হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বহু শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম কুড়িগ্রাম এক্সপ্রেস। তবে ট্রেনটি চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি না দেওয়ায় শিক্ষার্থীদের নাটোর স্টেশনে নেমে অতিরিক্ত পথ পাড়ি দিয়ে বাসে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নারী শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি এবং রাতের যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

শিক্ষার্থীরা জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস চাটমোহর স্টেশন হয়ে চলাচল করলেও সেখানে কোনো স্টপেজ নেই। অথচ চাটমোহর রেলওয়ে স্টেশনই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিকটতম রেলস্টেশন। এখানে যাত্রাবিরতি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরাও উপকৃত হবেন।

আবেদনপত্রে আরও বলা হয়, চাটমোহর স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আবেদনপত্রটি রেলওয়ে মন্ত্রণালয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।”

আবেদনকারীরা মানবিক ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!