AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম



পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওশানোগ্রাফি অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য অনুষদটির ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে প্রয়োজনবোধে এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

এদিকে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অনুষদের কার্যক্রম পরিচালনা এবং গুণগত মানোন্নয়নে অবদান রাখার জন্য বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, নতুন ডিনের নেতৃত্বে ওশানোগ্রাফি অনুষদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের প্রচেষ্টা নতুন গতি পাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!