AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে এবারও স্থান পায়নি বেরোবি


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
১১:২৩ পিএম, ২৪ এপ্রিল, ২০২৬

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে এবারও স্থান পায়নি বেরোবি

টাইমস হায়ার এডুকেশন-২০২৬ সালের  বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। গতবারের মতো এবারও বাংলাদেশের তালিকায় জায়গা পায়নি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি বিশ্ববিদ্যালয়ই যৌথভাবে ৩০১–৩৫০ ব্যান্ডে অবস্থান করেছে। তাদের সামগ্রিক স্কোর ৩৮.৩–৪০.১।

তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চতুর্থ স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যারা ৩৫১–৪০০ ব্যান্ডে জায়গা পেয়েছে।

এ ছাড়া ৪০১–৫০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৫০১–৬০০ ব্যান্ডে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

৬০১–৮০০ ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সবশেষে ৮০১+ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

অন্যদিকে, সিমাগো র‌্যাংঙ্কিংয়ে গবেষণায় দেশ সেরা হলেও টাইমস হায়ার এডুকেশনের ২০২৬ সালের তালিকায় এবারও নাম আসেনি বেরোবির। ফলে টানা দ্বিতীয়বারের মতো এই র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকল বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান বলেন, এ র‍্যাঙ্কিংয়ে স্থান পেতে হলে কয়েকটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা আমাদের পক্ষ থেকে পূরণ করা হয়নি। যেমন—কতজন শিক্ষক গবেষণা করেন, কী বিষয়ে গবেষণা করেন, কতজন শিক্ষকের পিএইচডি ডিগ্রি রয়েছে—এসব তথ্য জমা দিতে হয়। তবে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব তথ্য ও ডিগ্রির বিবরণ প্রকাশে নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং তৈরি করা হয় শিক্ষা, গবেষণা, শিল্পখাতের সংযুক্তি ও আন্তর্জাতিকীকরণের মতো বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে।

 

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!