AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির শহীদ আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট ড. হাফিজুর রহমান


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
১০:০৫ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

ইবির শহীদ আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট ড. হাফিজুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত শহীদ আবরার হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমানকে শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্পের আওতায় ১০ তলাবিশিষ্ট দুটি ছাত্র হল ও দুটি ছাত্রী হলের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও ছাত্র হল-১-এর নামকরণ করা হয় ‘শহীদ আবরার ফাহাদ হল’। বর্তমানে হলের প্রথম ব্লকের কাজ শেষ পর্যায়ে থাকায় প্রশাসন প্রভোস্ট নিয়োগের মাধ্যমে হল পরিচালনার প্রস্তুতি শুরু করেছে। শিগগিরই হলটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান বলেন, “আবরার ফাহাদ ছিলেন আধিপত্যবাদবিরোধী চেতনার প্রতীক। এই হলটির প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরো বলেন, “হলের নির্মাণকাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। আমার প্রথম অগ্রাধিকার থাকবে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করা। শিক্ষার্থীদের আবাসনের আগে আমি নিজে প্রতিটি কক্ষ পরিদর্শন করে সবকিছু সঠিকভাবে প্রস্তুত আছে কি না নিশ্চিত করব। এরপরই শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে।

 আমি দায়িত্ব পালনকালে সকল শিক্ষার্থীর জন্য সমতা ও ন্যায় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হলের প্রশাসনিক মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!