AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যৌন হয়রানির অভিযোগ প্রমাণে ক্লাব থেকে তুষারকে বহিষ্কার


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০৮:০০ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

যৌন হয়রানির অভিযোগ প্রমাণে ক্লাব থেকে তুষারকে বহিষ্কার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কালচারাল ক্লাবের (ডিআইইউসিসি) সাধারণ সম্পাদক মো. রায়হান চৌধুরী তুষারকে যৌন হয়রানির অভিযোগে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ক্লাবের প্রধান উপদেষ্টা ও সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্লাবের গঠনতন্ত্র ও নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের কারণে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ এবং ক্লাবের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, অনুসন্ধানে জানা গেছে যে, গত ৬ থেকে ৭ মাস ধরে একাধিক নারী সদস্যকে বিভিন্নভাবে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, “তিনি প্রায়ই অশালীন ইঙ্গিত দিতেন এবং সদস্যদের ব্যক্তিগতভাবে অশালীন বার্তা পাঠাতেন। এসব আচরণের কারণে আমি তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম।” তিনি আরও জানান, বিষয়টি মৌখিকভাবে ক্লাবের প্রধান উপদেষ্টাকে জানানো হলেও তখন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক বলেন, “প্রাথমিকভাবে ক্লাব থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখবে।” তিনি আরও উল্লেখ করেন, “প্রথমদিকে ভুক্তভোগী অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনাটি স্বীকার করেছেন।”

ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং তারা দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে স্থায়ী শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!