AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানসম্মত জার্নালে প্রকাশনার জন্য ‘টোকেন রিওয়ার্ড’ দেওয়া হবে: বেরোবি উপাচার্য


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৭:৩৯ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

মানসম্মত জার্নালে প্রকাশনার জন্য ‘টোকেন রিওয়ার্ড’ দেওয়া হবে: বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং সময়োপযোগী গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম আরও সুদৃঢ় করা সম্ভব| তিনি বলেন, কিউ-১ বা কিউ-২ পর্যায়ের স্কোপাস ইনডেক্সড জার্নালে বেরোবি গবেষকদের গবেষণাপত্র প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ ‍‍`টোকেন রিওয়ার্ড‍‍` বা আর্থিক পুরস্কার প্রদান করা হবে|

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল , ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের তিন (অর্থনীতি, সমাজবিজ্ঞান ও জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগের ১ম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন |

তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা থাকলেও গবেষণার সদিচ্ছার কোনো কমতি নেই| আমাদের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা| উপাচার্য জানান, গবেষণার মান উন্নয়নে মালয়েশিয়াসহ বিভিন্ন বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে কো-সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ ˆতরি করা হচ্ছে।

এছাড়া বিসিএসআইআর ও পরমাণু শক্তি কমিশনের মতো দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ কোলাবরেশনের ওপর তিনি জোর দেন|

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং বহি:স্থ গবেষকগণ অনলাইনে উপস্থিত ছিলেন| সেমিনারে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!