AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৮:১৫ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যোগাযোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JnUITS) উদ্যোগে ‍‍`মাস্টারিং ডিজিটাল কমিউনিকেশনস‍‍` (Mastering Digital Communications) শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের পঞ্চম তলায় সিএসই বিভাগের ভিসি কক্ষে সেমিনারটি আয়োজিত হয়।

সেমিনারে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)-এর হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম। তিনি ডিজিটাল যোগাযোগ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজ থেকে ১০ বছর পরে সবাই হয়তো জব পাবে, কিন্তু সবার অবস্থা একই হবে না। কমিউনিকেশনের অভাবে কেউ হবে ম্যানেজার, আবার কেউ হবে বেকার। বর্তমান সময়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশলই পেশাদার জীবনে বড় পার্থক্য গড়ে দেবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অর্থনীতি বিভাগের লেকচারার মাসুম বিল্লাহ পাটোয়ারী তার বক্তব্যে বলেন, "একটি জরিপ বলছে, আগামী পৃথিবীকে মূলত তিনটি ক্যাটাগরির শক্তি নেতৃত্ব দেবে—এআই (AI), রোবোটিকস এবং মেশিন লার্নিং। এসবের সাথে খাপ খাইয়ে নিতে নিজেদের দক্ষ করে তোলা এখন সময়ের দাবি।"

একই বিভাগের অধ্যাপক তাবাসসুম শিক্ষার্থীদের সচেতন করে বলেন, "জব মার্কেটে শুধুমাত্র সঠিক কমিউনিকেশনের অভাবে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পিছিয়ে পড়ছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ, আইটি সোসাইটির নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ডিজিটাল কমিউনিকেশনের বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ পান।

আয়োজক সংগঠন জবি আইটি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ ও সচেতন করে তুলতেই নিয়মিত এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সফরকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফর ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কেও আমন্ত্রণ জানানো হতে পারে। সফরকে স্মরণীয় করতে ভারতের পক্ষ থেকে উচ্চমাত্রার রাষ্ট্রীয় আতিথেয়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মূলত, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বার্তাও দিতে চায় প্রতিবেশী দেশটি।

আলোচনায় প্রায় ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ, গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং জ্বালানি সহযোগিতার বিষয় উঠে এসেছে বলে জানা গেছে। বিশেষ করে সেচের জন্য ডিজেল আমদানির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এরই মধ্যে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতে সফর করে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, যা এই সফরের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়েছে।

ভারতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও কয়েকজন মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধির থাকার সম্ভাবনা রয়েছে।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে— এই সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!