AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে ভাঙা প্রাচীর টপকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০২:৪১ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

ইবিতে ভাঙা প্রাচীর টপকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে কিছু পরীক্ষার্থী ভাঙা প্রাচীর টপকে কেন্দ্রে প্রবেশ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ইবি কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার আগমুহূর্তে এমন চিত্র দেখা যায়।

ল্যাবরেটরি স্কুল ভবনে ৩০৯ জন পরীক্ষার্থী (রোল: ৩০৮৮২৫–৩০৯১৩৩) পরীক্ষায় অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, ল্যাবরেটরি স্কুল ভবনের উত্তর পাশে বিএমএস মেস সংলগ্ন ভাঙা প্রাচীর টপকে কিছু পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছেন। এ বিষয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, নির্ধারিত প্রবেশপথ দূরে হওয়ায় এবং সময় স্বল্পতার কারণে অনেকেই ভাঙা প্রাচীর ব্যবহার করেছেন। এতে নিরাপত্তা ঝুঁকির বিষয়ও সামনে এসেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “মেস মালিককে এ বিষয়ে দুইবার নোটিশ দেওয়া হয়েছে। দেয়াল পুনর্নির্মাণও করা হয়েছিল, কিন্তু আবার ভেঙে গেছে। পরবর্তী পরীক্ষার দিন সেখানে আনসার সদস্য মোতায়েন করা হবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!