লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ হানিফ মিয়া (৬০) পিটিয়ে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামী মো: বারেক (৫৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউপির বনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত ০৭ জুন (রোববার) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রায়পুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হানিফ মিয়া কে পিটিয়ে হত্যার অভিযোগে তার ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলায় গত ৩১/০৫/২০২৬ ইং সকালে হানিফ মিয়া বসত ঘরের পূর্ব পাশে নিজ বাগানে গোয়ালঘর নির্মাণ করতে গেলে মামলা প্রধান আসামী বারেকসহ তার স্বজনরা হামলা চালায় এবং হানিফ মিয়া কে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে।
পরে তাকে আহত অবস্থায় স্থানীয় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃত বারেক কে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

