AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্ধারিত সময়ে অফিসে না আসায় বেরোবির ২২ জনকে সতর্কতা


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৬:৪৬ পিএম, ৩১ মার্চ, ২০২৬

নির্ধারিত সময়ে অফিসে না আসায় বেরোবির ২২ জনকে সতর্কতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকা ও দায়িত্বে অবহেলার অভিযোগে বিভিন্ন দপ্তরের ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

জানা গেছে, ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে গত রোববার (২৯ মার্চ) উপাচার্য নিজেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও আবাসিক হল পরিদর্শন করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া গেলে তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা নেওয়া হয় এবং পরবর্তীতে সতর্ক করা হয়।

উপাচার্য বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল সরকারি কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে পরিদর্শনের সময় অনেককে অনুপস্থিত পাওয়া যায়।

তিনি আরও বলেন, “আমরা সকাল ৯টায় পরিদর্শনে যাই এবং সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করি। এর মধ্যেও যারা অফিসে আসেননি, তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!