জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামো, অর্থনৈতিক অগ্রগতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প অনুমোদনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

