AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
১০:১৪ পিএম, ১৯ মার্চ, ২০২৬

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা-এর বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু ও এম ফাউন্ডেশন’।

সংগঠনটির উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল-এর আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম ও তাঁর বন্ধুদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, গরুর মাংস, সেমাই, চিনি ও তেল।

উপহার সামগ্রী বিতরণ শেষে ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য আশরাফুল ইসলাম বলেন, “আমাদের এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র পরিসরে, তবে আমরা চেয়েছি অন্তত অর্ধশতাধিক পরিবারের মুখে ঈদের হাসি ফুটাতে। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ সফল করতে ফাউন্ডেশনের সদস্য বন্ধু মাসুদ রানা, আমিনুল, শাফিউল এবং ছোট ভাই এমদাদুলসহ সকলের অবদান অপরিসীম। তাদের আন্তরিক সহযোগিতায় ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”

উল্লেখ্য, ‘বন্ধু ও এম ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!