AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবি ছাত্রদলের ইফতার



বাকৃবি  ছাত্রদলের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এর উদ্যোগে ঈশা খাঁ হল এবং শহীদ জামাল হোসেন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ মার্চ) হলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে মোনাজাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশের সকল শহীদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। 

এ এম শোয়াইব বলেন, দুই হলের শিক্ষার্থীরা ইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। ঈশা খাঁ হল এবং জামাল হোসেন হলের সকল ছাত্রের মধ্যে একটি সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে এই ইফতারের মাধ্যমে।

তারা নিজেদের ইফতার ভাগাভাগি করে খাবে এবং অন্য ধর্মের যারা আছে তারাও আমাদের ইফতারে আসছেন এবং এর মাধ্যমে পরস্পরের মধ্যে সহমর্মিতা এবং সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!