AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৫:১১ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

পাবিপ্রবি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত The Bubbles Restaurant-এ এ আয়োজন করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইইই অ্যালামনাই পরিবারের সদস্যরা একত্রিত হন এই মিলনমেলায়।

ইফতার মাহফিলে ১ম থেকে ১৭তম ব্যাচের প্রাক্তন ও বর্শিতমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক ইইই বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ও সিটি গ্রুপের ডেপুটি ম্যানেজার ওহিদুল ইসলাম হিমেল বলেন,“আজকের এই পবিত্র ইফতার মাহফিলে আমাদের EEE অ্যালামনাই পরিবারের সদস্যদের পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। অ্যালামনাই নেটওয়ার্ক ক্যারিয়ার, মেন্টরশিপ এবং পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। 

আমরা ভিন্ন ব্যাচের হলেও আমাদের পরিচয় এক-আমরা EEE পরিবারের সদস্য। এই সংযোগই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আমরা এই বন্ধনকে আরও সুদৃঢ় করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও সহায়ক নেটওয়ার্ক গড়ে তুলবো।”

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে না, বরং নবীন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা ও কর্মজীবনে সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অ্যালামনাই সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!