AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি শিবিরের সাইকেল র‍্যালি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩৪ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি শিবিরের সাইকেল র‍্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করেছে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

র‍্যালিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালির সময় বক্তব্যে সভাপতি ইউসুফ আলী বলেন, “হাসিনাকে যেভাবে মিডিয়া সন্ত্রাস ও ফ্যাসিবাদে রূপ দিয়েছে, আমরা চাই আরও কোনো নতুন দল যেন এ ধরনের ফ্যাসিবাদের শিকার না হয়। ক্যাম্পাস মিডিয়াগুলো এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু জাতীয় মিডিয়াগুলো ইতিমধ্যে দালালির পথ বেছে নিয়েছে।”

তিনি আরও বলেন, ছাত্রশিবির দুর্নীতি, হত্যা ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এবং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করছে। আগামী নির্বাচনে জনগণের অধিকার, কর্মসংস্থান ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু করে। এ হিসাবে, সংগঠনটি বর্তমানে ৫০তম বছরে পদার্পণ করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!