AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশি মদ ও ভারতীয় সিগারেট জব্দ



বিদেশি মদ ও ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
মঙ্গলবার (০৯ জুন) রাত আনুমানিক ১১টার দিকে মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে ধাওয়া দেয়।

এ সময় চোরাকারবারিরা মোটরসাইকেল রেখে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে আনা হচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে জব্দকৃত মালামালের পরিমাণ ও বাজারমূল্য জানা যায়নি।

 

এ বিষয়ে লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, জোন কমান্ডার, মারিশ্যা জোন (২৭ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
জব্দ মালামাল ও সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!