AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকসু নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০১ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও সংশ্লিষ্ট হল সংসদ নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা একটি রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

শুনানিকালে রিট আবেদনকারীদের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম এবং ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, আগামীকাল ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!