AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিহাস গড়ার অপেক্ষায় সাইদ মার্টিনেজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৭ পিএম, ১৩ জুন, ২০২৬

ইতিহাস গড়ার অপেক্ষায়  সাইদ মার্টিনেজ

ফিফা বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছেন হন্ডুরাসের রেফারি সাইদ মার্টিনেজ। কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে প্রথম হন্ডুরান হিসেবে এই মর্যাদা অর্জন করতে যাচ্ছেন।

বাংলাদেশ সময় রাত ১টায় সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘বি’-এর এই ম্যাচ। ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন ২০১৭ সাল থেকে ফিফার তালিকাভুক্ত এই অভিজ্ঞ রেফারি।

কে এই সাইদ মার্টিনেজ?

হন্ডুরাসের সাইদ মার্টিনেজ আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। তিনি ২০২১ ও ২০২৩ সালের কনকাকাফ গোল্ড কাপের ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগের ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি ম্যাচ কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মূল ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পেয়ে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন।

উপলব্ধ পরিসংখ্যান অনুযায়ী, মার্টিনেজ এখন পর্যন্ত ১৬৫টি ম্যাচ পরিচালনা করে ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। সে হিসেবে প্রতি ম্যাচে গড়ে ৪ দশমিক ১৭টি হলুদ কার্ড প্রদর্শন করেছেন তিনি, যা তাকে কঠোর ও শৃঙ্খলাপরায়ণ রেফারি হিসেবে পরিচিতি দিয়েছে।

ফিফা বিশ্বকাপের জন্য কনকাকাফ অঞ্চল থেকে নির্বাচিত নয়জন রেফারির একজন সাইদ মার্টিনেজ। একই সঙ্গে তিনি কনকাকাফ থেকে মনোনীত রেকর্ডসংখ্যক ২৯ জন ম্যাচ কর্মকর্তার প্রতিনিধিদলেরও সদস্য।

দুই দশকেরও বেশি সময় আগে রেফারিং ক্যারিয়ার শুরু করা মার্টিনেজের জন্য বিশ্বকাপের মঞ্চে প্রধান রেফারির দায়িত্ব পালন ব্যক্তিগত অর্জনের পাশাপাশি হন্ডুরাসের ফুটবল ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!