AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়


Ekushey Sangbad
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১২:২৮ এএম, ৮ জানুয়ারি, ২০২৬

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল পূর্ণাঙ্গভাবে বিজয় অর্জন করেছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই প্যানেলটির প্রার্থীরা জয়লাভ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের চূড়ান্ত ফল ঘোষণা করেন জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি।

ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে রিয়াজুল ইসলামের বিজয় ব্যবধান দাঁড়ায় ৮৮০ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এই পদে ভোটের ব্যবধান ৩ হাজার ২৬৭।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা জয়ী হয়েছেন ৫ হাজার ২ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

নির্বাচন কমিশনের তথ্যমতে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন করা হয়। দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতা কাটিয়ে ওএমআর পদ্ধতির মাধ্যমে ভোটগণনা শেষ করা হয়।

এই ফলাফলের মাধ্যমে জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের স্পষ্ট ও নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!