রাত পোহালেই মহান বিজয় দিবস।মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে দেশের বিভিন্ন স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। লাল- সবুজ আলোয় ঝলমল করছে ক্যাম্পাসের আঙ্গিনা। ঠিক তেমনি মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর ঐতিহ্যবাহী কলেজ কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস।
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আলোকসজ্জা দৃশ্যমান হয়। সন্ধার পর থেকে বর্ণিল আলোয় ঝলমল করে ওঠে প্রশাসনিক ভবন,একাডেমিক ভবনসহ ক্যামাসের মূল ফটক। ক্যাম্পাসের লাল-সবুজের এই আলোর ঝলকানি বুঝিয়ে দিচ্ছে মহান বিজয় দিবসকে বরণ করে নিতে প্রস্তুই পুরো দেশ।
ঘুরে দেখা যায় মহান এই বিজয় দিবসে লাখো শাহীদদের স্মরণে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন আলোকসজ্জায় সাজানো হয়েছে । মিটমিট করে জ্বলছে লাল, নীল , হলুদ, সবুজ ও সাদা বাতি। বিজয়কে বরণ করে নিতেই যেন ক্যাম্পাসের এই সুন্দর্য। কলেজের লাল-সবুজ আলোকসজ্জা শিক্ষার্থীদের হৃদয়ে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিচ্ছে। সেই আলোয় পুরো কলেজ যেন গৌরবে ভরা উঁচু শিরদাঁড়া নিয়ে দীপ্তিময় হয়ে উঠেছে। সারা ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, আর মরিচবাতির আলোকছটায় ঝলমল করছে পুরো লক্ষ্মীবাজার এলাকা।
কলেজের গণিত বিভাগের (২২-২৩)সেশনের এক শিক্ষার্থী মো. রাশেদ আনজুম খতিব বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে যে আলোকসজ্জা করা হয়েছে তা বেশ মনোমুগ্ধকর ও উপভোগ্য। ক্যাম্পাসে এই আলোকসজ্জা বিজয় দিবসের আনন্দঘন মুহূর্তকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দেখে খুবই ভালো লাগছে যে প্রাণের ক্যাম্পাস বর্ণিল সাজে সেজেছ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের(২৩-২৪) সেশনের আরেক শিক্ষার্থী মোছা. আর্জাইতা খানাম বিপ্রিতা বলেন, ১৬ ডিসেম্বর গোটা বাঙালি জাতির জন্য এক গর্বের দিন। এই দিনেই আমাদের প্রিয় মাতৃভূমি পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।
বিজয় দিবসকে উদযাপন করতে আমাদের কলেজের ভবনগুলো লাল-সবুজের মরিচবাতিতে সজ্জিত করা হয়েছে। কলেজের মূল ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়ে লাল-সবুজের অপরূপ রঙ, যা মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর সন্তানদের কথা গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই সব সূর্যসন্তানদের।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

