AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ থেকে মেসির অশ্রুসিক্ত বিদায়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১২ পিএম, ২০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ থেকে মেসির অশ্রুসিক্ত বিদায়

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপ মঞ্চে শেষ অধ্যায়ও রচনা করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালের শেষ বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতালি ও ব্রাজিলের কাতারে নাম লেখানোর সুযোগ ছিল আর্জেন্টিনার। তবে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি আলবিসেলেস্তেরা। ১২০ মিনিটের লড়াইয়েও গোলের দেখা পায়নি দলটি।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠেই ভেঙে পড়েন মেসি। দুই হাত দিয়ে মুখ ঢেকে দীর্ঘ সময় হতাশায় বসে থাকেন তিনি। সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আবেগ সামলাতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।

পরে আনুষ্ঠানিকভাবে রানার্সআপের পদক গ্রহণ করেন মেসি। তবে মঞ্চ থেকে নেমে আর্জেন্টিনার সমর্থকদের দিকে এগিয়ে যাওয়ার সময় আবারও চোখ ভিজে ওঠে তার। স্পেন ট্রফি উঁচিয়ে ধরার কয়েক মিনিট আগেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপই ছিল মেসির শেষ বিশ্বকাপ। আগামী আসর অনুষ্ঠিত হওয়ার সময় তার বয়স হবে ৪৩ বছর, ফলে দেশের জার্সিতে আর বিশ্বকাপ খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

এটি ছিল মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। ২০১৪ সালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন তিনি। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। আর ২০২৬ সালে স্পেনের বিপক্ষে ফাইনালে হেরে দ্বিতীয়বারের মতো রানার্সআপের পদক গলায় তুললেন।

বিশ্বকাপে মেসির ক্যারিয়ার এক নজরে

  • অংশগ্রহণ: ৬টি ফিফা বিশ্বকাপ

  • ম্যাচ: ৩৪টি (বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ)

  • গোল: ২১টি (ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ)

  • অ্যাসিস্ট: ১২টি (ইতিহাসে সর্বোচ্চ)

  • জয়: ২৩টি

  • ড্র: ৫টি

  • হার: ৬টি

  • ম্যাচসেরা: ১৬ বার

  • বিশ্বকাপ শিরোপা: ১টি (২০২২)

  • রানার্সআপ: ২ বার (২০১৪ ও ২০২৬)

একুশে সংবাদ/এ.জে

Link copied!