বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। আগের ম্যাচের তুলনায় দলে তিনটি পরিবর্তন এনেছেন ইংলিশ কোচ।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।
ম্যাচের আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে দলটি।
গোলবারের দায়িত্বে থাকছেন জর্ডান পিকফোর্ড। রক্ষণভাগে খেলবেন রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি ও জেড স্পেনস।
মাঝমাঠে থাকছেন ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স ও জুড বেলিংহাম।
আক্রমণভাগে ইংল্যান্ডের ভরসা অ্যান্থনি গর্ডন ও অধিনায়ক হ্যারি কেইন।
এই ম্যাচে জয়ী দল আগামী বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশ:
জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

