অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১৩১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩২ রান। এখন বাংলাদেশের বোলারদের সামনে চ্যালেঞ্জ, ছোট এই লক্ষ্য রক্ষা করে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

