AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭১ রানের লক্ষ্য পেল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৪ পিএম, ১৫ জুলাই, ২০২৬

১৭১ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মাঝপথে চাপে পড়লেও শেষ ওভারে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়ে তুলেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১৭১ রান।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। প্রথম তিন ওভারেই ৩৮ রান তোলে স্বাগতিকরা। তবে এরপরই গতি ঝড়ে ম্যাচে ফেরেন নাহিদ রানা।

নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান খরচায় ৯ বলে ১৪ রান করা মারুমানিকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন তিনি। পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৪ রান।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিন ২০ বলে ২০ রান করা ডিওন মায়ার্সকে ফেরান। কিছুক্ষণ পর নাহিদ রানা ৩০ বলে ৪৪ রান করা ব্রায়ান বেনেটকে সাজঘরে পাঠালে ১১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৯১ রান।

মাঝের ওভারগুলোতে সিকান্দার রাজা ও রায়ান বার্ল ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ১৩ বলে ২০ রান করা রাজাকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন সাইফউদ্দিন।

ইনিংসের ১৮তম ওভারে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। ওই ওভারের টানা দুই বলে শুম্বা ও মুসেকিওয়াকে আউট করে চার উইকেট পূর্ণ করেন এই পেসার। তখন ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

তবে শেষ ওভারে ছন্দ ধরে রাখতে পারেননি নাহিদ। ইনিংসের শেষ ওভারে ১৮ রান তুলে নেয় জিম্বাবুয়ে। সেই সুযোগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া রায়ান বার্ল ২৫ বলে ৩০ এবং শেষ দিকে ব্র্যাড ইভান্স ১০ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাহিদ রানা। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট শিকার করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!