AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৫২ পিএম, ১৫ জুলাই, ২০২৬

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার

পশ্চিমবঙ্গে দারুণ সাড়া পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের জয়া আহসান। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এই কিস্তিতেও যেন সাফল্যের ধারা অব্যাহত থাকছে।

হিন্দুস্তান টাইমস জানায়, মুক্তির মাত্র পাঁচ দিনেই ‘আজও অর্ধাঙ্গিনী’র আয় ছাড়িয়েছে ১ কোটি রুপি। আর প্রতিদিনই ছবিটি ঘিরে দর্শক-সমালোচকদের প্রশংসা বাড়ছে। ফলে ক্রমশ এর আয়ও বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার

১০ জুলাই মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছিল ১০ লাখ ৪১ হাজার রুপি। এরপর শনি ও রবিবার আয়ের অংক বেড়েছে হু হু করে, দিন দুটিতে যথাক্রমে আয় করেছে ২৩ লাখ ৫৩ হাজার রুপি ও ৩৫ লাখ ১৭ হাজার রুপি। সোমবার কর্মদিবসে ছবিটি সাড়ে ১৩ লাখের বেশি আয় করে। আর মঙ্গলবার ফের বাড়ে আয়ের অংক—১৬ লাখ রুপি।

‘আজও অর্ধাঙ্গিনী’র গল্প এবং অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে। নির্মাতা-শিল্পীরা দর্শকের কাছে দুটি অনুরোধ জানিয়েছেন; এক-প্রেক্ষাগৃহের ভেতরে ভিডিও না করা, দুই-কাউকে কোনোভাবেই গল্পটা না বলা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!