AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:২২ পিএম, ১৫ জুলাই, ২০২৬

টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করল বাংলাদেশ। ইয়াসির আলীর লড়াকু অর্ধশতকও পরাজয় এড়াতে পারেনি। বুলাওয়েতে প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে।

বুধবার (১৫ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৩২ রানের জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করে স্বাগতিক জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৪ রানেই হারায় ৩ উইকেট। সেই ধাক্কা সামাল দিতে চতুর্থ উইকেটে ইয়াসির আলী ও অধিনায়ক তাওহিদ হৃদয় ৩৯ রানের জুটি গড়েন। তবে হৃদয় ১৪ রান করে ফিরলে আবারও চাপে পড়ে সফরকারীরা।

এরপর দলীয় ৭৮ রানে রানআউট হন নুরুল হাসান সোহান (৩)। তবে ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী ও শেখ মেহেদী ৩৭ বলে ৫৭ রানের জুটি গড়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন।

শেখ মেহেদী ১৯ রান করে আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। মাত্র ৮ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৩৮ রানেই থামে টাইগারদের ইনিংস।

প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে ইয়াসির আলী ৩৮ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি ৪টি করে উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। এছাড়া রায়ান বার্ল ২৫ বলে অপরাজিত ৩০ এবং ব্র্যাড ইভান্স ১০ বলে অপরাজিত ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাহিদ রানা। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ক্যারিয়ারসেরা ৪ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি উইকেট। তবে বোলারদের ভালো পারফরম্যান্স কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!