AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৭ পিএম, ২২ জুন, ২০২৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী আর্জেন্টিনা এবার অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে নামছে। লিওনেল মেসিকে ঘিরে সমর্থকদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস।

টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখা যাবে দেশের তিনটি চ্যানেলে। রাষ্ট্রায়ত্ত বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। তবে সেক্ষেত্রে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিতে হবে। মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে ম্যাচটি লাইভ দেখতে পারবেন।

ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!