AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের একাদশ ঘোষণা, মাঠে নামছেন যাঁরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১০ এএম, ১৫ জুলাই, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের একাদশ ঘোষণা, মাঠে নামছেন যাঁরা

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। ম্যাচ শুরুর আগে দুই দলেরই শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে।

স্পেনের হয়ে গোলবার সামলাবেন উনাই সিমন। রক্ষণভাগে রয়েছেন পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন রদ্রি, ফাবিয়ান রুইজ ও দানি ওলমো। আর আক্রমণভাগে থাকছেন লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা এবং মিকেল ওইয়ারসাবাল।

অন্যদিকে, ফ্রান্সের গোলপোস্টের দায়িত্বে থাকছেন মাইক মাইনিয়ঁ। ডিফেন্সে খেলবেন জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো ও লুকাস দিনিয়ে। মাঝমাঠে আছেন আদ্রিয়াঁ রাবিও এবং অরিলিয়েঁ চুয়ামেনি। আক্রমণভাগে দেখা যাবে ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে এবং অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে।

স্পেনের একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়েঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!